ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার চেচেনিয়া প্রদেশের প্রেসিডেন্ট রমজান কাদিরভকে অপহরণের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দেওয়ার কার্যকর উপায় হতে পারে এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রভাব ফেলবে।
বুধবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় পরিচালিত সাম্প্রতিক অভিযানের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “মার্কিন সেনাবাহিনী দ্রুত কাজ করেছে। এখন তাদের উচিত কাদিরভের বিরুদ্ধে এমন অভিযান করা, যাতে পুতিনকে শিক্ষা দেওয়া যায় এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়।”
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কাদিরভ জানিয়েছেন, “জেলেনস্কি যদি এমন অভিযান হয়, আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তা দেখব।” কাদিরভকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নিকট বিশ্বস্ত হিসেবে পরিচিত, তিনি ‘পুতিনের পদাতিক’ নামেও খ্যাত। ২০০৭ সাল থেকে চেচেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেচেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা ১৯৯১ সালের পর দু’বারই প্রদেশকে রাশিয়া থেকে আলাদা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কাদিরভ সেই সময়ে রুশ বাহিনীর পক্ষে লড়াই করেছেন। বর্তমানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই যুদ্ধ চলমান রয়েছে চার বছর ধরে।





